অদিতের ‘ফ্যাটম্যানজ ইনক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গানে নতুন কিছু, অন্য রকম—এমন চিন্তা থেকেই অদিতের নতুন অ্যালবাম ফ্যাটম্যানজ ইনক। দুই ডিস্কের এই গানের অ্যালবাম আসছে অদিতের নিজস্ব রেকর্ডিং স্টুডিও ফ্যাটম্যানজ রেকডর্স থেকে। আজ সন্ধ্যায় ধানমন্ডির দৃক গ্যালারিতে অ্যালবামটির মোড়ক খোলা হবে। এই অ্যালবামে গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ, তাহসান, এলিটা, মাহাদি, কনা, সাকিব (ক্রিপটিক ফেইট), সুফি (আরবো ভাইরাস) ও রন্টি দাসের মতো পরিচিত শিল্পীরা; আছেন অদিতি কিংবা ফ্লোরার মতো নতুন মুখও। অ্যালবামের সংগীত আয়োজক ও কম্পোজার অদিত বলেন, ‘এই অ্যালবামের দুটি ডিস্কের প্রথমটিতে এমন গান রাখা হয়েছে, যা শ্রোতারা সব সময় শুনতে পছন্দ করেন। আর দ্বিতীয় ডিস্কে একেবারেই নতুন কিছু করার চেষ্টা করেছি, নিরীক্ষা বলতে পারেন।’ এর আগে এলিটা-মাহাদির অন্তহীন অ্যালবাম ছাড়াও কয়েকটি চলচ্চিত্রের গানের সুর করেছেন অদিত। নিয়মিত তৈরি করছেন বিজ্ঞাপনের জিঙ্গেল। গত বিশ্বকাপ ক্রিকেটের সময় বাংলাদেশকে নিয়ে তৈরি বিউটিফুল বাংলাদেশ তথ্যচিত্রের সংগীতায়োজন করে প্রশংসিত হন অদিত।