অদ্ভুত জাদুকর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল আইতে আজ রাত নয়টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক অদ্ভুত জাদুকর। নাটকটি লিখেছেন কামরুল আহসান এবং পরিচালনা করেছেন হুমায়ুন ফরীদি। এতে অভিনয় করেছেন হুমায়ুন ফরীদি, নিশা, অদিত রিহান প্রমুখ। তিনি একজন অদ্ভুত জাদুকর। রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে জাদু দেখানো তাঁর নেশা। একদিন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তাঁর পায়ের কাছে এসে পড়ে ভাঁজ করা টয়লেট পেপার। তাতে রক্ত দিয়ে লেখা, ‘আমাকে বাঁচান’। জাদুকর মুখ তুলে পাশের একটি বাড়ির দিকে তাকান। সে বাড়িতে একদল দুর্বৃত্ত আটকে রেখেছে টিনাকে। মোটা অঙ্কের মুক্তিপণ চাইছে তারা। জাদুকর কি শেষ পর্যন্ত টিনাকে উদ্ধার করতে পারবেন?