প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটেনের ঐতিহ্যবাহী গার্নিং খেলায় টানা ২৭ বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর অবশেষে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠল ব্রিটিশ নারী অ্যানি উডসের। বিশ্বের সবচেয়ে কদাকার নারী হিসেবে স্বীকৃতি মিলেছে তাঁর। এতে যারপরনাই খুশি অ্যানি। তিনি বলেছেন, এতে তিনি নিজেকে সম্মানিত মনে করছেন। ব্রিটেনে ঠোঁট বাঁকিয়ে মুখের গড়নকে বিকৃত করার এক ধরনের প্রতিযোগিতা হয়। এ খেলাটির নাম গার্নিং রেস। এতে বারবার চ্যাম্পিয়ন হওয়ার পর গত সেপ্টেম্বর মাসে অ্যানির মেয়ে ব্রেন্ডা হোই তাঁকে বিশ্বের সবচেয়ে কদাকার নারী হিসেবে অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছিলেন। টেলিগ্রাফ।