অদ্ভুত প্রেমকাহিনি নিয়ে আসছেন রানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানী মুখার্জি বলিউড থেকে একরকম অঘোষিত ছুটি নিয়ে নিয়েছেন। কদিন আগেও সমালোচকেরা এমনটি বলাবলি করছিলেন। জানা গেল, শিগগিরই তাঁকে নতুন একটি ছবিতে দেখা যাবে। অদ্ভুত এক প্রেমকাহিনি নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন রানি। তাঁর বিপরীতে থাকছেন দক্ষিণের মলায়লাম ভাষার ছবির অভিনেতা পৃথ্বিরাজ। ছবিতে পৃথ্বিরাজকে দক্ষিণি এক তরুণের ভূমিকায় দেখা যাবে। আর রানী থাকবেন মহারাষ্ট্রের এক তরুণীর ভূমিকায়। ‘ভীষণ উত্তেজনাবোধ করছি আমি। ছবিটি বেশ মজার। বিশেষ করে এর কাহিনি অদ্ভুত।’ বললেন রানী মুখার্জি। আয়া নামের ছবিটি প্রযোজনা করবেন অনুরাগ কেশপ, আর পরিচালনায় থাকছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত মারাঠি চলচ্চিত্রকার শচীন কুন্দলকার। শচীন ও পৃথ্বিরাজ দুজনই এ ছবির মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। আইএএনএস।