প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলার অধিকতর তদন্তের জন্য আরও তিন মাস সময় বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক আগামী তিন মাস পর্যন্ত সময় বাড়িয়েছেন। আজ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। এ নিয়ে এ মামলায় ছয় দফা সময় বাড়ানো হলো। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করা হয়। এতে আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২২ জন নিহত এবং আহত হন কয়েক শ নেতা-কর্মী। এ ঘটনায় মতিঝিল থানায় দুটি মামলা হয়।