অধিকার আদায়ে রাজনীতিকেরা কিছু করবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, নাগরিকদের অধিকার নাগরিকদেরই আদায় করতে হবে। রাজনীতিকেরা কিছু করবেন না। তাঁদের কাজ হলো ঢাকা দখল করা।আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে দলিত সম্প্রদায়ের সম্মেলনে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এ কথা বলেছেন।মিজানুর রহমান বলেন, তাত্ত্বিকভাবে নারীর ক্ষমতায়নের কথা থাকলেও কাজে তা হচ্ছে না। যেমনটা হলে সমাজের আমূল পরিবর্তন হবে, তেমনটা হচ্ছে না। তিনি বলেন, কোনো নাগরিকের সঙ্গে কোনোভাবেই কোনো ধরনের বৈষম্য করা যাবে না। রাষ্ট্রকেই দলিতদের অধিকার নিশ্চিত করতে হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, দলিত সম্প্রদায়ের অধিকার আদায়ে কমিশন সব সময় তাদের পাশে থাকবে।