অধিনায়কদের সহযাত্রীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেটের উন্মাদনা চলছে ঢাকা নগরে। দক্ষিণ এশিয়ার তিনটি দেশে বসা এবারের আসরের শুরুটা হয়েছে ঢাকায়। ১৭ ফেব্রুয়ারির উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপের ১৪ দেশের অধিনায়ক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢুকেছিলেন রিকশায় চেপে। ঢাকা নগরের ঐতিহ্যের প্রতীক রিকশাগুলোয় কিন্তু তাঁরা একা ছিলেন না। তাঁদের সহযাত্রী ছিল নগরের পাঁচটি বিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থী। খুদে শিক্ষার্থীদের সেদিনের অভিজ্ঞতার কথা জানাচ্ছেন মিল্লাত হোসেন ও আজহার হোসেন। সাকিব আল হাসান ও সীফাত রাহবার খানজার্সিতে অটোগ্রাফ‘যখন রিহার্সেল হতো তখন আয়োজকেরা আমাদের জানায়, কোনো খেলোয়াড়ের অটোগ্রাফ নেওয়া যাবে না। কিন্তু এত্ত বড় একটা আয়োজন। আমাদের পাশে বসে রিকশায় মাঠে প্রবেশ করবেন পৃথিবীসেরা ক্রিকেটাররা আর আমরা এত্ত কাছে পেয়েও অটোগ্রাফ নেব না?’—বলছিল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শাফকাত ফাহমী। সে মেনে নিয়েছে। কিন্তু ঠিকই অটোগ্রাফ জুটিয়ে নিয়েছে তারই স্কুলের শিক্ষার্থী সীফাত রাহবার খান। সীফাত বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে রিকশায় ছিল। ফলে সেই সুযোগ হেলায় হারায়নি। অনুষ্ঠানের আগেই অমোচনীয় কালির একটা কলম সঙ্গে করে নিয়ে যায় সীফাত। ফলে সীফাতের গায়ের জার্সিতে সহজেই অটোগ্রাফ এঁকে দেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারের অটোগ্রাফ পেয়ে উদ্বোধনীর দিনে বেশ উত্তেজিত ছিল সে। এখনো মাঝেমধ্যে জার্সিটি নেচেচেড়ে দেখে সীফাত। সব মিলিয়ে নিজ স্কুলে সে এখন ‘খুদে সাকিব’ নামে পরিচিতি পেয়েছে। ড্যানিয়েল ভেট্টোরি ও মারুফ মোস্তাকিনউঠতে কসরতসেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী মারুফ মোস্তাকিন রিকশায় বসে অপেক্ষা করছিল নিউজিল্যান্ডের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির জন্য। ভেট্টোরি এসে রিকশায় ওঠার সময় পা দিয়েছেন মরিচ-বাতির ওপর। মারুফ ভেট্টোরিকে বুঝিয়ে বলে রিকশায় লাগানো মরিচ-বাতিসহ সাজসজ্জার পুরো বিষয়টি। তারপর ভেট্টোরি বেশ কসরত করে রিকশায় উঠে বসেন। মারুফ তখনই প্রশ্ন করে ভেট্টোরিকে, ‘এবারের বিশ্বকাপ কে নেবে?’ ভেট্টোরির জবাব ছিল, ‘১০০ ভাগ নিশ্চিত নিউজিল্যান্ডই বিশ্বকাপ জিতবে।’ শহীদ আফ্রিদি ও শেখ রিফাত বিন সারোয়ার‘তুমি আমার বন্ধু’রিকশায় পাকিস্তানের অধিনায়কের জন্য অপেক্ষায় ছিল ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের শিক্ষার্থী শেখ রিফাত বিন সারোয়ার। শহীদ আফ্রিদি রিকশায় উঠে বসেই হাত বাড়িয়ে দেন রিফাতের উদ্দেশে। আর বলেন, ‘তুমি আমার বন্ধু’। সেও বলে ওঠে, ‘হু, তুমিও আমার বন্ধু!’ শহীদ আফ্রিদি রিফাতের সঙ্গে মেতে ওঠেন দুষ্টুমিতে। রিফাত দেখতে পাকিস্তানের উইকেটরক্ষক কামরান আকমলের মতো। এ নিয়ে বেশ রসিকতা চলে দুজনের মধ্যে। রিফাতের চুলের স্টাইল নিয়েও কথা বলেন শহীদ আফ্রিদি। মহেন্দ্র সিং ধোনি ও মাহিমা হকঅটোগ্রাফ-কলম বিনিময়!ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের মাহিমা হক ছিল ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে। মাহিমা বলে, ‘আমার স্কুলের শরীরচর্চা শিক্ষক মো. সরোয়ার রকিব স্যার চেয়েছিলেন ধোনির একটি অটোগ্রাফ নিতে। তাই তিনি কলম নিয়ে গিয়েছিলেন। কিন্তু কাগজ ছিল না। পরে রকিব স্যারের পরিচয়পত্রের পেছনে মহেন্দ্র সিং ধোনির একটি অটোগ্রাফ নেওয়া হয়। স্যার সেই পরিচয়পত্রটি আমাকে উপহার দিয়েছেন। ধোনি অটোগ্রাফ দেওয়ার পর স্যারের কলমটি নিজের স্যুটের পকেটে পুরে ফেলেন। স্যার কলমটি আর ফেরত চাননি।’ আশিস বাগাই ও তাসনিয়া আলমসারা পথ চুপচাপকানাডার আশিস বাগাইয়ের সঙ্গী ছিল ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের তাসনিয়া আলম। আশিস হঠাৎ করে লাফ দিয়ে উঠে বসেন রিকশায়। তাসনিয়া প্রথমেই ভয় পেয়ে যায় আশিস বাগাইয়ের রিকশায় ওঠা দেখে। তারপর লজ্জা আর দুশ্চিন্তায় কথা বলা হয়ে ওঠেনি। সারা পথ চুপচাপই কাটিয়ে দেয় তাসনিয়া। কুমার সাঙ্গাকারা ও আইমান মাহবুবলঙ্কান দলপতির আক্ষেপশ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার সঙ্গে ছিল সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী আইমান মাহবুব। সাঙ্গাকারা আইমানের কাছে আক্ষেপ করে বলেন, ‘ইস্! আমি যদি গ্যালারিতে বসে দেখতে পারতাম নিজেকে কেমন লাগছে?’ শ্রীলঙ্কা দলের অবস্থা সম্পর্কে আইমান জানতে চাইলে সাঙ্গাকারা জানান, তাঁর দলে আছে মালিঙ্গার মতো বোলার। তাই তিনি এবার বিশ্বকাপে বোলিং লাইন নিয়ে চিন্তামুক্ত। জিমি কামান্ডে ও সিয়াম রাইয়ানএক লাফে রিকশায়...ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী সিয়াম রাইয়ান। সে ছিল কেনিয়ার অধিনায়ক জিমি কামান্ডের সহযাত্রী। এক লাফে রিকশায় উঠে জিমি কামান্ডে প্রশ্ন ছোড়েন সিয়ামের উদ্দেশে, ‘তুমি মোহামেডান দলকে চেনো?’ সিয়াম হ্যাঁ-সূচক মাথা নাড়াতেই জিমি কামান্ডে বলেন, ‘আমি সেখানে খেলতে ইচ্ছুক। সামনের বছর ঢাকা আসব। তখন তোমার সঙ্গে দেখা করতে চাই।’ একটু পর বাদ্যযন্ত্রের তালে গা নাচাতে শুরু করলেন কেনিয়ার অধিনায়ক। রিকি পন্টিং ও নওরিন তারান্নুম কবিরহাত নেড়েই কেটেছে ভ্রমণঅস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংয়ের সঙ্গী ছিল ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের নওরিন তারান্নুম কবির। গ্যালারিজুড়ে যখন রিকি পন্টিংকে নিয়ে উন্মাদনা তখন ছোট্ট এই মেয়েটিও হাত নেড়েছে সমানতালে। অ্যান্ড্রু স্ট্রাউস ও কাজী সাদমানইংল্যান্ডের পত্রিকায় ছবিউইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অপর শিক্ষার্থী কাজী সাদমানের এক আত্মীয় থাকেন ইংল্যান্ডে। উদ্বোধনী অনুষ্ঠানের পরের দিন ফোন করে তিনি জানান, ইংল্যান্ডের গোটা কয়েক জাতীয় পত্রিকায় বেশ বড় করে সাদমানের ছবি এসেছে। অবশ্য ছবি আসারই কথা। সাদমান উদ্বোধনী অনুষ্ঠানে ইংল্যান্ডের অধিনায়কের সঙ্গে ছিল। পুরো ঘটনা শুনে সাদমান বেশ আনন্দ পায়। সাদমানের ভাষ্য, ‘আমি আধঘণ্টা অ্যান্ড্রু স্ট্রাউসের সঙ্গে রিকশায় বসে ছিলাম। এ সময়টা আমার জীবনের শ্রেষ্ঠ সময়। এই সময়টুকুতে লজ্জায় কথা বলেছি কম।’ বাস জুইডারেন্ট ও নামিরা আহমেদদলপতির বদলিউইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নামিরা আহমেদ বন্ধুত্ব করেছে হল্যান্ডের ক্রিকেটার বাস জুইডারেন্টের সঙ্গে। হল্যান্ডের দলপতি পিটার বোরেন উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পারেননি। হল্যান্ডের পক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বাস জুইডারেন্ট। রিকশায় ওঠার আগে তিনি বিস্মিত চোখে এই যানটিকে দেখে নেন। এরপর উঠে বসলেন তাতে। আগে থেকেই রিকশায় ছিল নামিরা আহমেদ। রিকশায় উঠেই আলাপ জুড়ে দিলেন জুইডারেন্ট। আলাপের ছলে জেনে নেন বাংলাদেশ সম্পর্কে। আবার নামিরার কাছে হল্যান্ডের পনিরের খুব সুনাম করলেন ভোজনরসিক বাস জুইডারেন্ট। এলটন চিগুম্বুরা ও তৌসিফুল হামীমদুজনায় বন্ধুত্ববিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের দিনে মাঠে বেশি উচ্ছ্বাস দেখিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা। তাঁর রিকশার সঙ্গী ছিলেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুলের শিক্ষার্থী তৌসিফুল হামীম। হামীম জানায়, রিকশায় বসে সুরের তালে তালে মাথা দোলাচ্ছিলেন এলটন চিগুম্বুরা। তাঁর মাথা দোলানির মাঝে হামীমকে প্রশ্ন করেন, ‘তুমি কোন দলের সমর্থক?’ ‘বাংলাদেশ’ বলে হামীম। এবার মুচকি হেসে চিগুম্বুরা আবার জানতে চায়, ‘তারপর?’ পরে উত্তর আসে ‘অস্ট্রেলিয়া’।হামীমের সঙ্গে চিগুম্বুরার বন্ধুত্ব হয়ে গেছে। এ বিষয়ে হামীম বলে, ‘উদ্বোধনী অনুষ্ঠানে আমার বড় অর্জন চিগুম্বরার মতো একজন ভালো বন্ধু। এ ছাড়া বিশ্বকাপ আয়োজনে থাকা অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত ফেসবুক আর মুঠোফোনে যোগাযোগ রাখছি। সামনের দিনগুলোয় আমরা বন্ধু হয়েই কাটাতে চাই।’ গ্রায়েম স্মিথ ও রাবিদ হাসান খান‘আমরা গর্বিত’‘স্টেডিয়ামের নাম কী? কতজন দর্শক গ্যালারিতে বসতে পারে?’— রিকশায় উঠেই প্রশ্ন ছুড়ে দেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ। তাঁর সহযাত্রী রাবিদ হাসান খানও ঝটপট উত্তর দিতে থাকে, ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এর দর্শক ধারণক্ষমতা ৩৬ হাজার।’স্কলাস্টিকা স্কুলের (মিডল সেকশন-মিরপুর) স্ট্যান্ডার্ড থ্রির শিক্ষার্থী রাবিদের প্রতি গ্রায়েম স্মিথের পরের প্রশ্ন ছিল, ‘তোমার ভালো লাগছে?’ একপর্যায়ে সে উল্টো গ্রায়েমকে প্রশ্ন করে, ‘১৩ জন অধিনায়কের মধ্যে তোমার ভালো বন্ধু কে কে?’ দক্ষিণ আফ্রিকার দলপতির উত্তর ছিল, ‘ধোনি, ভেট্টোরি ও পন্টিং’। রাবিদ হাসান খান বলে, ‘অনেক শিক্ষার্থীর মধ্যে আমরা ১৪ জন ছিলাম অধিনায়কদের সঙ্গে রিকশায়। এটা অবশ্যই গর্বের বিষয়।’ উইলিয়াম পোর্টারফিল্ড ও শাফকাত ফাহমীবন্ধুর জন্য টিকিটশাফকাত ফাহমী সহযাত্রী আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডের অটোগ্রাফ নিতে পারেনি। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের এই শিক্ষার্থীর আটোগ্রাফ না নেওয়ার দুঃখটা ঘোচে উদ্বোধনী অনুষ্ঠানের দিন সাতেক পরে। যেদিন আয়ারল্যান্ডের অধিনায়ক পোর্টারফিল্ড ফোন দেন শাফকাত ফাহমীর মুঠোফোনে। শাফকাতকে তিনি বলেন, ‘তোমার জন্য বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচের একটি টিকিট জোগাড় করেছি।’ ফোন পাওয়ার পর শাফকাতের আর তর সয় না। পড়িমরি করে সে ছোটে হোটেল শেরাটনে। টিকিটের বদলে শাফকাতও পোর্টারফিল্ডের হাতে তুলে দেয় একটি ফতুয়া। সে এখন নিয়মিত মুঠোফোনে যোগাযোগ রাখছে আয়ারল্যান্ডের অধিনায়কের সঙ্গে। ড্যারেন স্যামি ও আশরাফুল শাবাবফেসবুকে যোগাযোগ...ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামির রিকশাসঙ্গী ছিল সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী আশরাফুল শাবাব। রিকশায় বসেই স্যামি তার কাছে জানতে চান, ‘রিকশা কে চালাবে?’ আশরাফুল রিকশাওয়ালার দিকে ইঙ্গিত করতেই স্যামি জানান, তিনি রিকশা চালাতে ইচ্ছুক। কিন্তু শেষ পর্যন্ত রিকশা চালাতে না পারলেও মাঠজুড়ে জমিয়ে আড্ডা দেন আশরাফুলের সঙ্গে। এর ফাঁকে নিজেদের ই-মেইল ঠিকানা বিনিময় হয়। আশরাফুল শাবাব আর ড্যারেন স্যামি এখন ফেসবুকে চুটিয়ে আড্ডা দেয়।