অধিনায়কদের সাফল্য-ব্যর্থতা
মোহাম্মদ সোলায়মানশহীদ আফ্রিদি নাকি অ্যান্ড্রু স্ট্রাউস? অধিনায়ক কে? দুজনই নিজ নিজ দলের অধিনায়ক। তবে এখানে প্রশ্নটা করা হয়েছে অধিনায়কদের অধিনায়ক নিয়ে। পারফরম্যান্স দিয়ে এবারের বিশ্বকাপে অধিনায়কদের একাদশ গড়া হলে তাতে নেতৃত্ব দেবেন কে? উত্তরটা কঠিন। বল হাতে আফ্রিদি যেমন সর্বোচ্চ ১৬ উইকেট নিয়েছেন, তেমনি ব্যাট হাতে স্ট্রাউসও কালকের ম্যাচের আগ পর্যন্ত করেছেন ২৯৮ রান। আফ্রিদি-স্ট্রাউসদের মতো পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন অনেক অধিনায়কই। আবার ব্যর্থও হয়েছেন অনেকে। অধিনায়কদের কে ব্যর্থ, কে সফল—দেখে নিন।সফল অধিনায়কশহীদ আফ্রিদিপাকিস্তানের অধিনায়ক ১৬ উইকেট নিয়ে বোলিংয়ে সবার শীর্ষে রয়েছেন। টানা তিন ম্যাচে চার বা ততোধিক উইকেট পাওয়া আফ্রিদি সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন দলকে। তবে ব্যাট হাতে ব্যর্থ। ৫ ম্যাচে ১২.৬০ গড়ে মাত্র ৬৩ রান।কুমার সাঙ্গাকারাউইকেটের সামনে-পেছনে দুই জায়গাতেই দারুণ করছেন লঙ্কান অধিনায়ক। ব্যাটিংয়ে কোনো সেঞ্চুরি না পেলেও ১২৬ গড়ে করেছেন ২৫২ রান। উইকেটরক্ষক হিসেবে পাঁচটি ক্যাচ আর তিনটি স্টাম্পিংও করেছেন।অ্যান্ড্রু স্ট্রাউসভারতের বিপক্ষে টাই ম্যাচে অসাধারণ ব্যাটিং। ১৫৮ রানের ইনিংসটি এই বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ। সব মিলে পরশু পর্যন্ত ৫৯.৬০ গড়ে করেছেন ২৯৮ রান। ফলাফল যা-ই হোক না কেন, প্রতিটি ম্যাচেই স্ট্রাউসের দল রোমাঞ্চ উপহার দিয়েছে বিশ্বকাপকে।ড্যারেন স্যামিবড় দলগুলোর সবচেয়ে ‘লো প্রোফাইল’ অধিনায়ক। মূল কাজ বোলিংটা ভালোই করছেন। পরশু পর্যন্ত ৭ উইকেট নেওয়া স্যামি বাংলাদেশকে ৫৮ রানে অলআউট করা ম্যাচেও নিয়েছিলেন ৩ উইকেট।সাকিব আল হাসানপাহাড়-সমান চাপ মাথায় নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন, সেটা এক কথায় অসাধারণ। ব্যাটিংয়ে ২২.৪০ গড়ে ১১২ রান, বল হাতে ৬ উইকেট। সাকিবীয় পারফরম্যান্স হয়তো হচ্ছে না। কিন্তু এখানে দশে সাত পেলে অধিনায়কত্বে দশে দশই পাবেন সাকিব।আশিস বাগাইনিজের সুনাম ধরে রেখেছেন ছোট দলের এই তারকা। দুটি ফিফটিতে ২২৫ রান করা বাগাইয়ের ব্যাটিং গড় ৪৪। উইকেটকিপার হিসেবে ধরেছেন আটটি ক্যাচ।ব্যর্থ অধিনায়কগ্রায়েম স্মিথদল সাফল্য পেলেও ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ। পাঁচ ম্যাচে ১১০ রান করেছেন। সর্বোচ্চ ইনিংস ৪৫।মহেন্দ্র সিং ধোনিএ বিশ্বকাপে ভারতীয় অধিনায়কের ব্যাটিং গড় (৪৮) দেখে ভুল বুঝবেন না। ধোনির মোট রান কিন্তু ৯৬। যুবরাজের সঙ্গে দুটো গুরুত্বপূর্ণ জুটিতে অবদান রেখেছেন। কিন্তু ধোনি প্রত্যাশার সিকি ভাগই পূর্ণ করতে পেরেছেন এখন পর্যন্ত। অবশ্য সাতটি ডিসমিসাল করেছেন।রিকি পন্টিংবিশ্বকাপে অধিনায়ক হিসেবে কোনো ম্যাচ না হারার রেকর্ড ২৭-এ উন্নীত করলেও ব্যাট হাতে ও নিজের মেজাজ নিয়ন্ত্রণে কোনো ‘উন্নতি’ নেই। ২০.৭৫ গড়ে মাত্র ৮৩ রান।ভেট্টোরি ও অন্যান্যব্যাট হাতে একমাত্র ইনিংসে ৪৪ রান করলেও বোলিংয়ে মাত্র দুটি উইকেট পেয়েছেন কিউই অধিনায়ক। অবশ্য চোটের কারণে নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের দুটোতে বোলিং করতে পারেননি। ভেট্টোরি ছাড়াও ব্যর্থ অধিনায়কদের তালিকায় নিজেদের খুঁজে পাবেন কেনিয়ার জিমি কামান্ডে, জিম্বাবুয়ের চিগুম্বুরা ও ডাচ অধিনায়ক পিটার বোরেন।