অধ্যাপক কাজী জাকের হোসেনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি জিল্লুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক কাজী জাকের হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।আজ বুধবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে তাঁর আদর্শ অনুকরণীয়। তিনি বলেন, দীর্ঘকাল শিক্ষকতার পাশাপাশি গবেষণার ক্ষেত্রে তাঁর অসামান্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।রাষ্ট্রপতি সর্বশক্তিমান আল্ল¬াহর দরবারে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।উল্লে¬খ্য, বরেণ্য শিক্ষাবিদ ও প্রাণীবিজ্ঞানী অধ্যাপক কাজী জাকের হোসেন ৮১ বছর বয়সে হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার তাঁর লালমাটিয়ার বাসভবনে ইন্তেকাল করেন। বাসস।