অধ্যাপক বলছেন...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক এবং বিভাগীয় প্রধান কার্ডিওলজি, মডার্ন মেডিকেল কলেজ উচ্চ রক্তচাপ নিয়ে কথাবাংলাদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ২৫ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভোগে। প্রায় এক-তৃতীয়াংশ রোগীর ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কোনো উপসর্গ থাকে না, তাই উচ্চ রক্তচাপে ভোগা অনেক মানুষ কোনো দিন জানতেই পারে না যে সে এ রোগে ভুগছে। ৪০-এর বেশি বয়সী সবার বছরে দুবার রক্তচাপ মেপে দেখা উচিত। চিকিৎসা না করলে উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি ফেইলর, অন্ধত্ব হতে পারে। তবে উচ্চ রক্তচাপ প্রতিরোধযোগ্য। তেল, চর্বি, মিষ্টি ও লবণ কম খেলে, ওজন নিয়ন্ত্রিত রাখলে, নিয়মিত এক নাগাড়ে সকালে বা সন্ধ্যায় ৪৫ মিনিট হাঁটলে, সবুজ শাকসবজি ও ফলমূল খেলে উচ্চ রক্তচাপ হওয়ার আশঙ্কা কমে যায়। উচ্চ রক্তচাপের ওষুধচিকিৎসকের পরামর্শ ছাড়া হঠাৎ করে বন্ধ করা যাবে না, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলেও।