অধ্যাপক বলছেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক, কার্ডিওলজি ল্যাবএইড হাসপাতালরক্তচাপ মাপাউচ্চ রক্তচাপের নিয়মিত চিকিৎসা করানো জরুরি। চিকিৎসা করে তা ১৪০/৯০ মিলিমিটার পারদের নিচে রাখতে হয়। তবে ডায়াবেটিক ও কিডনি রোগীদের জন্য রক্তচাপ ১৩০/৮০ মিলিমিটারের নিচে রাখতে হবে। রক্তচাপ মাপার সময় বসে দুই হাতেই মাপতে হবে এবং মাপার আগে মিনিট দশেক বিশ্রাম নেওয়া ভালো। দুই হাতের রক্তচাপ দুই রকম আসতে পারে। তেমন হলে দুই হাতের গড় করে নিলে সঠিক মাপ পাওয়া যাবে। সকালে রক্তচাপের ওষুধ খাওয়ার আগে কিংবা ব্যায়াম করা বা চা- কফি খাওয়ার এক ঘণ্টার মধ্যে মাপা উচিত নয়। সাধারণভাবে সকালে রক্তচাপ বেশি এবং সন্ধ্যায় কম থাকে।