অধ্যাপক বলছেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক মেডিসিন, ঢাকা মেডিকেল কলেজজ্বর নিয়েজ্বর কোনো রোগ নয়, রোগের উপসর্গ। অনেক জ্বরেই কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। জ্বর হলে রোগীকে কাঁথা কম্বল চাপা না দিয়ে খোলামেলা রাখতে হবে, একটা পাতলা চাদর অথবা কাঁথা-ব্যবহার করা যেতে পারে। জ্বরে যেহেতু প্রচুর পানি শরীর থেকে বেরিয়ে যায়, তাই প্রচুর পানি খেতে হবে। স্বাভাবিক খাবার খেতে হবে। সর্দি জ্বরে পাতলা চিকেন সুপ উপসর্গ কমায়। কুসুম গরম পানিতে সারা শরীর স্পঞ্জ করে দিলে দ্রুত জ্বর কমে যায়। ১০২ ডিগ্রির ওপরে জ্বর না উঠলে জ্বর নিবারক প্যারাসিটামল খাওয়ার প্রয়োজন নেই। গ্রন্থণা: ডা. ইকবাল কবীর