অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন ২২ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০০৯ ও ২০১০ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ২২ জন মেধাবী শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ দেওয়া হয়েছে।আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটরিয়ামে এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কারের চেক তুলে দেন।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৯ সালের অনার্স পরীক্ষায় অসামান্য সাফল্য অর্জনকারী প্রথম ১০ জন এবং ২০১০ সালের প্রথম ১২ জন কৃতী শিক্ষার্থীকে এ পুরস্কার প্রদান করা হয়।২০০৯ সালের পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—হাসান মাহমুদ ফয়সল, রুবাইয়া জান্নাত, রেজাউল করিম, সৈয়দ মাহফুজুল হক মারজান, হাসিনুস সাবাহ, প্রিয়াংকা স্বর্ণকার, জাকিয়া সুলতানা, মো. রেজওয়ান আফরোজ, জাকারিয়া আহমেদ ও তানিয়া সুলতানা।২০১০ সালের পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—মার্জিয়া রহমান, জাহেদুর রহমান আরমান, মীর মোহাম্মদ ফজলে রাব্বী, শিরিন ফারহানা মনি, আঁখি আকতার, শেখ জিনাত শারমিন, মো. ইকবাল মাহমুদ, শিল্পী বেগম, মো. রাজিবুল হাসান, মো. আবু সালেহ সিদ্দিক, শাহিন আফরোজ ও শাপলা সুলতানা।উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দীন আহমদের মেয়ে এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী একই বিভাগের অধ্যাপক সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। সিতারা পারভীনের স্মরণে তাঁর পরিবার বিশ্ববিদ্যালয়ে একটি ট্রাস্ট গঠন করে। এ ট্রাস্ট থেকে প্রতিবছর বিভাগের বিএসএস (অনার্স) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারীদের ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ দেওয়া হয়।