অননুমোদিত আবাসিক প্রকল্পের বিজ্ঞাপন ও সাইনবোর্ড সরানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজউকের অননুমোদিত আবাসিক প্রকল্পগুলোর বিজ্ঞাপন ও সাইনবোর্ড ৩০ দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব প্রকল্পের মাটিভরাটের কাজ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন।আদালতের আদেশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে রাজউককে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।রাজউকের অনুমোদনহীন আবাসন প্রকল্পগুলোর বিজ্ঞাপন প্রচার ও মাটিভরাটসহ তাদের কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে বেলা রিট আবেদনটি করেছিল। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ২৭ জুলাই হাইকোর্ট রুল জারি করেছিলেন।রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত আজ আবেদনটি নিষ্পত্তি করে এসব নির্দেশনা দেন।আদালতে বেলার পক্ষে ইকবাল কবির ও রাষ্ট্রপক্ষে এ বি এম আলতাফ হোসেন মামলা পরিচালনা করেন।ইকবাল কবির প্রথম আলোকে বলেন, রাজউকের অনুমোদনহীন এমন ৫৬টি আবাসন প্রকল্পের কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছিল।এর মধ্যে কয়েকটি হলো আশুলিয়া ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড, ইউনিকন প্লাজা, ষষ্ঠ তলা, ৪০/২ নর্থ এভিনিউ, গুলশান-২, ঢাকা (দক্ষিণখান); বসুন্ধরা রিভারভিউ প্রকল্প, ইস্টওয়েস্ট প্রপার্টিজ ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেড, বসুন্ধরা টাওয়ার, লেভেল-১৯, পান্থপথ, ঢাকা, কেরানীগঞ্জ; জেনোভ্যালি প্রপার্টিজ লিমিটেড, পিংক সিটি আবাসিক প্রকল্প, ৪৯ লেক সার্কাস রোড, কলাবাগান, ধানমন্ডি, ঢাকা (ঊড় কাঁঠালদিয়া); বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, বিসিআইসি ভবন, ১৪ তলা, ৩০-৩১ দিলকুশা বা/এ, ঢাকা (নর্থ টাউন, টঙ্গী/গুটিয়া); সানভ্যালি আবাসিক প্রকল্প, স্বদেশ প্রপার্টিজ লিমিটেড, বাড়ি নম্বর ৫৬, ব্লক-সি, রোড নম্বর ১১, বনানী, ঢাকা-১২১৩ (বাড্ডা, সুতিভোলা); রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড, রূপায়ণ সেন্টার, ৭২ মহাখালী বা/এ, ঢাকা। বড় আশুলিয়া, সাভার; টাউন ভিউ আবাসিক প্রকল্প, সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, সাঁতারকূল, কাঁঠালদিয়া, বাড্ডা; আশুলিয়া মডেল টাউন প্রকল্প, আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেড, ৭৬৪ সাতমসজিদ রোড, ঢাকা (আশুলিয়া, সাভার); মধুমতী মডেল টাউন প্রকল্প, মেট্রোমেকার্স অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড, ২৫/২ গ্রিন রোড, ঢাকা। আমিনবাজার, সাভার; মোহাম্মদীয়া হাউজিং আবাসন প্রকল্প, মোহাম্মদীয়া হাউজিং আদাবর, মোহাম্মদপুর।