অনন্য টেন্ডুলকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২২ বছরের ক্রিকেটযাত্রায় সঙ্গী করেছেন প্রায় সব ক্রিকেটীয় রেকর্ড। ওয়ানডের সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরি, টেস্ট ক্রিকেটেও তা-ই। বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরি তাঁর (৫টি)। শচীন টেন্ডুলকার যেখানেই পা রাখেন, সেটিই যেন ক্রিকেট-বিশ্বের কারও প্রথম পা রাখা। পরশু আরেকটা মাইলফলক গড়লেন টেন্ডুলকার। টেস্টে সর্বোচ্চ রানের মালিক তো আগেই ছিলেন। এবার প্রথম ক্রিকেটার হিসেবে ছুঁলেন বিশ্বকাপে ২ হাজার রান করার কীর্তি।দিল্লির ফিরোজ শাহ কোটলায় পরশু হল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিলেন ১৯৮২ রান নিয়ে। ইনিংসের চতুর্থ ওভারে রায়ান টেন ডেসকাটকে পরপর তিনটি চার মেরে টেন্ডুলকার পৌঁছে যান ২ হাজার রানে। এরপর অবশ্য বেশি দূর যেতে পারেননি। থেমেছেন ২৭ রানে। সিলারের বলে ক্রুগারের হাতে দিয়েছেন ক্যাচ।