অনন্য দৃষ্টান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল সাতটায় কন্যাসন্তান প্রসব করে সকাল নয়টায় অংশ নেন এইচএসসি পরীক্ষায়। দুই ঘণ্টা বয়সের নবজাতককে রেখে পরীক্ষা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন জামালপুরের সরিষাবাড়ীর ধানাটা গ্রামের মানিক উদ্দিনের স্ত্রী শাহনাজ পারভীন। গতকাল মঙ্গলবার তিনি সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দেন। এদিন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) ফাইনালের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। শাহনাজ পুরো তিন ঘণ্টা পরীক্ষা দিয়ে বাড়ি ফেরেন। শাহনাজ জানান, সন্তান প্রসবের দুই ঘণ্টা পর পরীক্ষা দিতে তাঁর কোনো সমস্যাই হয়নি। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি