অনলাইনে আইএমও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে অনুষ্ঠেয় ৫২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড আগামী ১৭ জুলাই জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। ১৮ ও ১৯ জুলাই নয় ঘণ্টাব্যাপী পরীক্ষায় অংশ নিয়ে বাংলাদেশ গণিত দলের সদস্যরা লড়বে সারা বিশ্বের প্রাকিবশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সঙ্গে। এরপর ২০ থেকে ২২ জুলাই শিক্ষার্থীরা নেদারল্যান্ডের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবে। এ সময় দলনেতা ও উপদলনেতা উত্তরপত্র মূল্যায়নে ব্যস্ত থাকবে। সমাপনী ও পদক বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বছরের আইএমওর সমাপ্তি হবে ২৩ জুলাই।আইএমওর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান আমস্টারডাম থেকে সরাসরি সম্প্রচার করা হবে আইএমওর ওয়েবসাইটে: www.imo2011.nl। পাশাপাশি প্রতিদিনের বিভিন্ন কার্যক্রম ও সংবাদ নিয়ে ভিডিও থাকবে ইউটিউবে: www.youtube.com/imo2011বিজ্ঞান প্রজন্ম ডেস্ক