অনলাইনে আবেদনকারী ভর্তি-ইচ্ছুকদের তালিকা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ই-মেইলের মাধ্যমে আবেদন করা ঢাকা কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে বিষয়ভিত্তিক নির্বাচিত ছাত্রছাত্রীদের তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। www.nu.edu.bd, www.nuadmission.com, www.nu-ba.info (মানবিক শাখার জন্য), www.nu-bsc.info (বিজ্ঞান শাখার জন্য), www.nu-bbs.info (ব্যবসায় শিক্ষা শাখার জন্য) ওয়েবসাইটে ফল পাওয়া যাবে।সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্রছাত্রীদের প্রাইম ব্যাংকের হিসাব নম্বর ১২২১১০৭০০০৪৯৩৩-এ নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি হতে বলা হয়েছে। ভর্তি ফি প্রাইম ব্যাংকের বংশাল, ওয়ারী, যাত্রাবাড়ী ও ধোলাইখাল এসএমই সেন্টার শাখায় জমা দেওয়া যাবে। ভর্তি ফি মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য দুই হাজার ২৬৫ টাকা, পদার্থ ও রসায়ন বিষয়ে দুই হাজার ৬১৫ টাকা এবং বিজ্ঞান শাখার অন্যান্য বিষয়ে দুই হাজার ৫৬৫ টাকা।ঢাকা কলেজের ছাত্রদের ভর্তির জন্য প্রাইম ব্যাংকের হিসাব নম্বর ১৪৬১১০৯০০১০৩৩৪-এ নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি হতে হবে। ভর্তি ফি প্রাইম ব্যাংকের ধানমন্ডি, এলিফ্যান্ট রোড, মিরপুর-১, মহাখালী ও এসবিসি টাওয়ার (দিলকুশা বাণিজ্যিক এলাকা) শাখায় জমা দেওয়া যাবে। ভর্তি ফি মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য আড়াই হাজার টাকা, বিজ্ঞান শাখার জন্য দুই হাজার ৮৫০ টাকা।উভয় কলেজের নির্বাচিত ছাত্রছাত্রীদের প্রাইম ব্যাংকের নির্ধারিত শাখায় রক্ষিত সাময়িক ভর্তি ফরম পূরণ করে এর সঙ্গে প্রবেশপত্রের ফটোকপি ও ব্যাংক রসিদের কপি উপরিউক্ত শাখায় জমা দিতে হবে। প্রত্যেক ছাত্রছাত্রীকে ভর্তি ফি জমা দেওয়া রসিদের একটি অংশ ও মূল প্রবেশপত্র সংরক্ষণ করতে হবে। ভর্তি ফি জমা দেওয়ার শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি ব্যাংকের সময়সূচির মধ্যে।