অনলাইনে কাল থেকে বিমানের টিকিট
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীরা কাল বৃহস্পতিবার থেকে ক্রেডিট কার্ড ব্যবহার করে বিমানের টিকিট সংগ্রহ করতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সূত্র আজ বুধবার এ তথ্য জানায়। খবর বাসসের।সূত্র জানায়, বিমানের যাত্রীরা অনলাইনে আসন বুক, টিকিট ক্রয় এবং তাঁদের ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধ করে পছন্দের আসন নিতে পারবেন।বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০১০ সালে অনলাইন বুকিং ব্যবস্থা চালু করে। কিন্তু যাত্রীরা অনলাইনে টিকিট কিনতে পারেননি। এতে নির্ধারিত বিমান এজেন্টের কাছ থেকে সরাসরি টিকিট পেতে সময় ও অর্থের অপচয় হয়। অনলাইনে টিকিট কেনার দাবি বাংলাদেশি যাত্রীদের দীর্ঘদিনের।নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিমানযাত্রী মুঠোফোনে বার্তা সংস্থা বাসস বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যথেষ্ট বদনাম রয়েছে। কিন্তু আমাদের জাতীয় সম্পদ হওয়ায় আমরা এখনো এটি পছন্দ করি।’ তিনি বলেন, অনলাইনে টিকিট কেনা যাত্রীর জন্য শুধু সহায়কই হবে না, টিকিটিং ব্যবস্থায় দুর্নীতিও কমে আসবে।বর্তমানে বিমানের ১১টি ফ্লাইট রয়েছে। এর মধ্যে নয়টি ফ্লাইট ১৯টি আন্তর্জাতিক রুটে চলাচল করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দীর্ঘদিন ধরে ফ্লাইট সংকট রয়েছে। তবে নতুন ১০টি ফ্লাইট কেনার জন্য বোয়িং-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে।