অনশন কর্মসূচি ৭ দিনের জন্য স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত দিনের জন্য অনশন কর্মসূচি স্থগিত করেছেন বিনিয়োগকারীরা। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে ডিএসইর সামনে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর-রশিদ চৌধুরী এ কথা জানান।মিজান-উর-রশিদ চৌধুরী বলেন, ‘আগামী এক সপ্তাহের জন্য আমাদের আমরণ অনশন কর্মসূচি স্থগিত করছি। এ সময়ের মধ্যে সরকার আমাদের দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’ শেয়ারবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে গত রোববার বেলা ১১টা থেকে ডিএসইর সামনে আমরণ অনশন শুরু করে বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদ। গতকাল পৌনে নয়টার দিকে পুলিশ ডিএসইর সামনে থেকে অনশনরত বিনিয়োগকারীদের সরিয়ে দিলে তাঁরা জাতীয় প্রেসক্লাবে অবস্থান নেন। পুলিশ সেখান থেকেও তাঁদের সরিয়ে দিলে আজ কর্মসূচি পালন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে এলে পুলিশ ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।