অনশন ভাঙলেন আন্না হাজারে
শারীরিক অবস্থা ভালো না থাকায় আজ বুধবার অনশন ভেঙেছেন আন্না হাজারে। মুম্বাইয়ের এমএমআরডিএ গ্রাউন্ডে গতকাল মঙ্গলবার থেকে অধিকতর শক্তিশালী লোকপাল বিলের (দুর্নীতিবিরোধী বিল) দাবিতে এ অনশন শুরু করেন আন্না হাজারে। তবে একই দাবিতে আগামী শুক্রবার (৩০ ডিসেম্বর) নয়াদিল্লির রাম লীলা ময়দানে তিনি আবারও অনশন শুরু করবেন। তিনি চিকিত্সকের পরামর্শে এ অনশন ভেঙেছেন।গতকাল মঙ্গলবার ভারতের পার্লামেন্টে লোকপাল বিল পাস হয়েছে।অনশন ভাঙার পর আন্না বলেন, ‘পার্লামেন্টের অবস্থা করুণ। আমাদের সামনে এখন শুধু একটাই পথ খোলা আছে। ভবিষ্যতে যে পাঁচটি রাজ্যে নির্বাচন হবে, ওই সব রাজ্যের লোকজনকে আমরা বোঝাব। তাদের বলব বিশ্বাসঘাতকদের ভোট দেবেন না।’৭৪ বছর বয়সী এই গান্ধীবাদী নেতা আরও বলেন, ‘আর দুই বছর পর জাতীয় নির্বাচন। আমি দেশের বিভিন্ন অংশে যাব এবং লোকজনকে এ ব্যাপারে সচেতন করব।’ খবর পিটিআই ও এনডিটিভি।