অনশনে পাকিস্তানি চিকিৎসক শাকিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের আলোচিত চিকিৎসক শাকিল আফ্রিদি চলতি সপ্তাহ থেকে কারাগারে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। আজ বৃহস্পতিবার পেশোয়ারের কারা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।নাম প্রকাশ না করার শর্তে একজন কারা কর্মকর্তা বলেন, ‘প্রতিবাদ হিসেবে চিকিৎসক শাকিল অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন।’পেশোয়ারের ওই কারা কর্মকর্তা জানান, চিকিৎসক শাকিলকে কারাগারে একক কক্ষে রাখা হয়েছে। তাঁকে কোনো দর্শনার্থীর সঙ্গে কথা বা সাক্ষাত্ করতে দেওয়া হচ্ছে না। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন তিনি।একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে চলতি বছরের মে মাসে পাকিস্তানের একটি আদালত চিকিত্সক শাকিলকে ৩৩ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। পাকিস্তানে আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের গোপন অবস্থান সম্পর্কে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর কাছে তথ্য সরবরাহের জন্যই শাকিলকে এ দণ্ড দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। শাকিলকে কারাদণ্ড দেওয়ায় ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। কারাগারে থাকা অবস্থায় গত সেপ্টেম্বরের একটি গণমাধ্যমকে সাক্ষাৎ দিয়ে আবারও আলোচনায় আসেন শাকিল। পাকিস্তানের শক্তিশালী সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ তোলেন এই চিকিত্সক।গণমাধ্যমে সাক্ষাত্কারের বিষয়ে তদন্তে দেখা গেছে, ঘুষ দিয়ে, কারারক্ষীদের ফোন ব্যবহার করে সাংবাদিক, পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে ৫৮ বার কথা বলেছেন শাকিল। এ ঘটনায় দায়ী ছয় কারারক্ষীকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।