অনামিকা বড় হলে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যেসব পুরুষের হাতের অনামিকা তর্জনীর চেয়ে লম্বা, নারীর কাছে তিনি তুলনামূলকভাবে বেশি আকর্ষণীয় হয়ে উঠতে পারেন। গত মঙ্গলবার প্রকাশিত এক গবেষণার ফলাফলে এ কথা বলা হয়েছে। ১৮ থেকে ৩৪ বছর বয়সী ৮০ জন বিশ্ববিদ্যালয়ছাত্রীর ওপর এই গবেষণা চালানো হয়। তাঁদের একই বয়সী ৪৯ জন পুরুষের ছবি দেখানো হয়। শোনানো হয় বিভিন্ন পুরুষের রেকর্ড করা কণ্ঠস্বর এবং শুঁকতে দেওয়া হয় পুরুষদের ঘামের গন্ধ। এরপর আকর্ষণীয় পুরুষকে বাছাই করতে বলা হলে বেশির ভাগ নারীই তাঁদের বেছে নেন, যাঁদের হাতের অনামিকা তর্জনীর চেয়ে বড়। এএফপি