অনামিকার পাশে আমরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৬ জানুয়ারি নারীমঞ্চের পাতায়ছোট একটি শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়।সন্ত্রাসীদের ভয়েঅনামিকার কলেজে পড়া কি হবে না? মফি ও বাপ্পী, তোমাদের জন্যঅনামিকাদের পড়ালেখা বন্ধ হয়েযাবে? আচ্ছা, অনামিকা যদি আমার বোন না হয়ে তোমাদের বোন হতো, তাহলেকী করতে? একবার এই চিন্তাটা করেছ। অবশ্যই করোনি, যদি করতে, তাহলে আজ আমাদের সমাজের অনামিকাদেরসুন্দর চেহারায় এসিডে পোড়াতে কারও সাহস হতো না। আমাদের দেশ ও জাতি তোমাদের এই সুন্দর নামটির সঙ্গে বখাটে বা সন্ত্রাসী বলতে চায় না।কেন বা বলবে।তোমাদের বয়সীযুবকের চোখে স্বপ্ন দেখে বাংলাদেশ, তাই তোমরাও শুরু করো বদলাতে।তোমাদের দিন বদলাবে, বদলেযাবে বাংলাদেশ আর বন্ধ হবে না অনামিকাদের পড়ালেখা। মো. ওমর ফারুকবাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।