অনার্স ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৭ সালের চতুর্থ বর্ষ সম্মান (ফাইনাল) পরীক্ষার ফলাফল প্রকাশ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ইসলামি শিক্ষা, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান, নৃবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি ও আরবি বিষয়ের ফলাফল প্রকাশিত হয়েছে।প্রকাশিত ফলাফল কলেজে পাঠানো হবে। এ ফলাফল বিশ্ববিদ্যালয়ের (www.nu.edu.bd ও www.nuresuts.net) ওয়েবসাইটে পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্যান্য বিষয়ের ফলাফল পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।