অনিমেষের ‘না মানুষ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র তৈরি করবেন, তাই রমজান মাসের অনেক আগে থেকেই নাটক তৈরির কাজ স্থগিত রেখেছেন অনিমেষ আইচ। ছবির নাম দ্য লাইন। ছবির অভিনয়শিল্পীদের চূড়ান্ত করার জন্য দুই দফা ভারতে যান তিনি। কথা বলেছেন রাইমা সেন ও কঙ্কনা সেনের সঙ্গে। কিন্তু কাকে নেবেন?—এ সিদ্ধান্ত নেওয়ার আগেই থামতে হলো অনিমেষকে। অপেক্ষা করতে হবে। কারণ যৌথ প্রযোজনার ছবি, তাই দুই দেশের সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সব অনুমতি পেতে সময় লাগবে আরও পাঁচ মাস। এতটা সময় কি বসে থাকবেন অনিমেষ? মোটেও না। এবার তিনি না মানুষ নামের আরেকটি ছবি নির্মাণের জন্য প্রস্তুতি নিয়েছেন। জানালেন, ১০ ডিসেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে। অনিমেষ বলেন, ‘ছবিতে নাচ-গান থাকবে। তবে তা হবে একটু আলাদা। এখানে কিছু লোকগান ব্যবহার করা হবে। ছবির কাহিনি হবে গ্রাম আর শহর নিয়ে। শহিদুল জহীরের অনেকগুলো গল্পের বাছাই কিছু চরিত্র নিয়ে তৈরি করেছি ছবির কাহিনি ও চিত্রনাট্য।’ছবির অভিনয়শিল্পীদের ব্যাপারে জানালেন, আজাদ আবুল কালাম, মুন্সি মজনুকে চূড়ান্ত করা হয়েছে। অন্যদের দু-এক দিনের মধ্যেই চূড়ান্ত করা হবে।