অনিমেষের ‘না মানুষ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্নজনের বিভিন্ন রকম প্রত্যাশা অনিমেষ আইচের কাছে। নাসির উদ্দীন ইউসুফ, সোহেল রানা, খ ম হারুন, বিপাশা হায়াত, তৌকীর আহমেদ—সবাই বারবার বলছিলেন অনিমেষ খুব ভালো সিনেমা বানাবেন।কিন্তু অনিমেষ বললেন, প্রত্যাশাটা একটু বেশিই করা হচ্ছে তাঁর কাছে। যতটুকু তিনি তাঁর শিক্ষকের কাছে শিখেছেন, তা নিয়েই ছবি বানাবেন।শুনে উপস্থিত অনেকেই হাসলেন। কেউ কেউ বললেন, অনিমেষ বিনয় প্রকাশ করার জন্যই এভাবে বলছেন। বাস্তবে অনিমেষ ভালো ছবি বানাতে ভুল করবেন না। কারণ, ছোট পর্দায় এখন পর্যন্ত অনিমেষ যে কয়টি কাজ করেছেন, তার সব কটি এ ক্ষেত্রে উল্লেখযোগ্য উদাহরণ।গত বুধবার সন্ধ্যায় গুলশানের একটি রেস্তোরাঁয় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে না মানুষ ছবির মহরত ঘোষণা করেন চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি মাসুদ পারভেজ সোহেল রানা, নাসির উদ্দীন ইউসুফ ও অনিমেষ আইচ। শহীদুল জহিরের গল্প অবলম্বনে ছবিটি তৈরি করছেন অনিমেষ আইচ। ছবির শিল্পীদের সঙ্গে তিনি পরিচয় করিয়ে দেন। এতে অভিনয় করছেন মৌমি, সিমলা, সুইটি, দীপাক মান, মামুনুর রশীদ, লুৎফর রহমান জর্জসহ আরও অনেকে।