অনিয়মের অভিযোগ তদন্ত করছে নির্বাচন কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ আসনে উপনির্বাচনকে কেন্দ্র করে যেসব অনিয়মের অভিযোগ উঠেছে তার তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন। এ কাজের দায়িত্ব পাওয়া উপনির্বাচন কমিশনার মনিরুল ইসলাম আজ বুধবার সকালে ভোলার লালমোহনে গেছেন। মনিরুল ইসলামকে এ কাজে সহায়তা করবেন ভোলার নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান। তাঁরা আজ লালমোহন উপজেলার হাজারীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট পড়ার যে অভিযোগ উঠেছিল, তদন্তের স্বার্থে তা নিয়ে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং এজেন্ট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলবেন।