অনুচিত ব্যয় করার জের ধরে ব্রিটিশ ট্রেজারিমন্ত্রীর পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের ট্রেজারিমন্ত্রী ডেভিড লজ গতকাল শনিবার রাতে পদত্যাগ করেছেন। এর আগে এই লিবারেল ডেমোক্র্যাট মন্ত্রী পার্লামেন্ট-সংশ্লিষ্ট ব্যয়ের অজুহাতে সরকারি কোষাগার থেকে হাজার হাজার পাউন্ড তুলে তাঁর দীর্ঘকালের পুরুষ বন্ধুকে বাড়িভাড়া বাবদ দিতেন বলে পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয় তার সত্যতা স্বীকার করেন।প্রধানমন্ত্রী ক্যামেরন ইতিমধ্যেই স্কটল্যান্ড-বিষয়ক মন্ত্রী ড্যানি আলেকজান্ডারকে ট্রেজারিমন্ত্রী হিসেবে ডেভিড লজের স্থলাভিষিক্ত করেছেন। ড্যানি আলেকজান্ডার হচ্ছেন লিবারেল ডেমোক্র্যাট নেতা নিক ক্লেগের সাবেক ঘনিষ্ঠ সহযোগী।ট্রেজারিমন্ত্রীর পদটি অর্থ মন্ত্রণালয়ের দ্বিতীয় উচ্চতম পদ এবং লিবারেল ডেমোক্র্যাটরা জোট সরকারে যেসব জ্যেষ্ঠ মন্ত্রিত্ব পেয়েছেন সেগুলোর অন্যতম। গত ৬৫ বছরে গঠিত যুক্তরাজ্যের প্রথম জোট সরকারের জন্য লজের পদত্যাগ একটি বড় ধরনের দুর্ঘটনা হিসেবে দেখা দিল। রক্ষণশীল ও লিবারেল ডেমোক্র্যাটদের জোট গঠনে তিনি একটি মুখ্য ভূমিকা পালন করেন।ট্রেজারিমন্ত্রী হিসেবে অর্থনীতিবিদ ডেভিড লজ আপাতদৃষ্টিতে চ্যান্সেলর জর্জ অসবোর্নের সঙ্গে একটি কার্যকর কাজের সম্পর্ক গড়ে তোলেন। এ দুজন মিলে ব্রিটেনের বর্তমান রেকর্ড বাজেট ঘাটতি মোকাবিলার জন্য খরচ কমানোর একটি পরিকল্পনা তৈরি করছিলেন। দেশটির বাজেট ঘাটতি এখন তার মোট জাতীয় উত্পাদনের ১১ শতাংশেরও বেশি।