অনুপ চেটিয়া কাশিমপুর কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উলফার শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে গাজীপুরের কাশিমপুর কারাগারে রাখা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুরে আনা হয়।কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের তত্ত্বাবধায়ক আবদুুর রাজ্জাক প্রথম আলো ডটকমকে বলেন, ‘অনুপ চেটিয়াকে আজ কাশিমপুর কারাগারে আনা হয়েছে। তাঁকে হাইসিকিউরিটিতে রাখা হয়েছে। এটি রাষ্ট্রীয় ব্যাপার। এর চেয়ে বেশি কিছু বলা যাবে না বলেও তিনি জানান।