অনুপের উচ্চমাধ্যমিক পড়ার দায়িত্ব নিল প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুপ ভট্টাচার্যের আগামী দুই বছর উচ্চমাধ্যমিক শ্রেণীর লেখাপড়ার দায়িত্ব নিল প্রথম আলো। অনুপ ‘এ’ গ্রেডে এবারের মাধ্যমিক পরীক্ষায়উত্তীর্ণ হয়েছে। ২০০৬ সালের ২৯ মার্চ‘নারীমঞ্চ’ পাতায় প্রথম প্রকাশিত হয় অনুপের খবর। ২০০১ সালথেকে শিশু বয়সে ব্লাড ক্যানসার ধরা পড়ে অনুপের। চিকিৎসার অর্থ জোগাড় করতে ব্যর্থবাবা জমানো টাকা নিয়ে পালিয়ে যান। অনুপের মা এলেন প্রথম আলোয়। এরপর থেকে প্রথম আলোর পাঠকেরা এগিয়ে এসেছিলেন অনুপকে সহযোগিতা করতে। পরে সব ফলোআপ সংবাদে ব্যাপক সাড়া মেলে প্রথম আলোর পাঠকদের কাছ থেকে। একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার পরও অনুপের উদ্যোগ বা পরিশ্রম দমে যায়নি। লেখাপড়া চালিয়ে যাচ্ছে সে। অনুপের মা অপর্ণা বলেছেন, ‘অনুপের চিকিৎসার জন্য আমি প্রথম আলোর পাঠকদের কাছেঋণী। এখন তার কলেজের লেখাপড়ার দায়িত্ব প্রথম আলো নিয়ে আমাকে অনেকটা নিশ্চিন্ত করল।’