অনুপ্রাণনের সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২ ফেব্রুয়ারি মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ১০৩ নম্বর কক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন অনুপ্রাণনের উদ্যোগে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি শেখ রজিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন রুহুল কে এম সালেহ।