অনুমতি ছাড়া গাড়ি ব্যবহার অপরাধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা শহরে প্রশাসনের সামনেই অবাধে চলতে দেখা যায় চলার অনুপযোগী গাড়ি। মাঝেমধ্যে দেখা যায়, রাস্তায় ট্রাফিক পুলিশ ওই গাড়িগুলোকে শুধু মামলা দিয়ে ছেড়ে দেয়। গাড়িগুলো অর্থের বিনিময়ে সহজেই মামলা থেকে নিষ্কৃতি পায়। প্রশাসন যদি এ গাড়িগুলো পাওয়ামাত্র সব কাগজ জব্দ করে, আটক করে রেখে দেয়, তাহলে এসব গাড়ি রাস্তায় বের হওয়ার সাহস পেত না। গত বছর রেজিস্ট্রেশন ও ফিটনেস নেই যেসব গাড়ির, সেগুলো ধরপাকড় চলে। এতে অনুমতি ছাড়া গাড়ি রাস্তায় চলাচল কিছুদিন বন্ধ থাকে। এই কার্যক্রম এখন তেমন একটা দেখা যায় না।দেশের বিভিন্ন জেলা শহরে ফিটনেস, রেজিস্ট্রেশন ছাড়া এসব গাড়ি অহরহ চলতে দেখা যায়। এ কারণে ঘটছে সড়ক দুর্ঘটনা। কিন্তু অনুমতিবিহীন এসব গাড়ি চলাচল বন্ধ করা গেলে অনেক পরিবার অকালে তাদের স্বজন হারানো থেকে রেহাই পেত। এ বিষয়ে ট্রাফিক প্রশাসনের নজর দেওয়া এবং প্রচলিত আইনের যথাযথ প্রয়োগ করা উচিত।আইনে যা আছেমোটরযান আইন অনুযায়ী ১. কোনো ব্যক্তি মোটরযান আইনের বিধিব্যবস্থা লঙ্ঘনপূর্বক কিংবা বর্ণিত ফিটনেস সার্টিফিকেট বা সনদপত্র ব্যতীত কিংবা আইন অনুযায়ী পারমিট ব্যতীত কিংবা নির্দিষ্ট রুম, গাড়ি ব্যবহারের উদ্দেশ্যে সর্বাধিক যাত্রী পরিবহন বা মালবোঝাই-সংক্রান্ত পারমিট ব্যতীত কোনো মোটরগাড়ি চালালে, চালানোর অনুমতি দিলে কিংবা ব্যবহারের জন্য অনুরূপ গাড়ি ভাড়া দিলে—এরূপ প্রথমবারের অপরাধের জন্য সর্বাধিক তিন মাসের কারাদণ্ড অথবা সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা কিংবা উভয়বিধ শাস্তি পাওয়ার যোগ্য হবেন এবং পরবর্তী সময়ে অনুরূপ অপরাধ করলে সর্বাধিক ছয় মাসের কারাদণ্ড অথবা সর্বাধিক পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয়বিধ শাস্তি পাওয়ার যোগ্য হবেন। ২. জরুরি অবস্থায় কোনো রুগ্ণ অথবা আহত ব্যক্তিকে বহন কিংবা কারও দুর্ভোগ মোচনের জন্য খাদ্য ও অন্যান্য সামগ্রী বা অনুরূপ উদ্দেশ্যে মেডিকেল বা চিকিৎসা দ্রব্যাদি বহনের জন্য গাড়ি ব্যবহার করা হলে সে ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হবে না। তবে শর্ত এই যে অনুরূপ উদ্দেশ্যে গাড়ি ব্যবহার করা হলে তা সাত দিনের মধ্যে আঞ্চলিক পরিবহন কর্তৃপক্ষকে জানাতে হবে।