অনুমতি ছাড়া বাইরের অনুষ্ঠানে যাওয়া যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিক্ষক-চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে আদেশ জারি করেছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার বিএসএমএমইউর প্রশাসন এক বৈঠক শেষে এই আদেশ জারি করে। তাতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক ও শিক্ষক অফিস সময়কালে সেমিনার, সিম্পোজিয়াম, সমাবেশ ইত্যাদিতে অংশগ্রহণ করছেন; এতে স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত হচ্ছে। এ ছাড়া ‘রোগী ফেলে কর্মশালায় গেলেন ৩৬ চিকিৎসক’ শিরোনামে গত রোববার প্রথম আলোতে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে বিএসএমএমইউর সার্জারি অনুষদের ডিন কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম আলোর ওই প্রতিবেদনে বিএসএমএমইউর স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের ৩৬ চিকিৎসক রোগী ফেলে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা ও বেসরকারি হাসপাতালের কর্মশালায় যোগ দেওয়ার ঘটনা তুলে ধরা হয়।