অনুমাননির্ভর খবর প্রকাশ না করার আহ্বান নোয়াবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত দাবি করেছে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। আজ মঙ্গলবার নোয়াবের বৈঠকে খুনিদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানানো হয়।নোয়াবের বৈঠকে প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদমাধ্যমের সব সম্পাদক ও সংবাদকর্মীদের কাছে এ ঘটনার খবর প্রকাশের ব্যাপারে সাংবাদিকতার নীতি মেনে চলার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে এ ঘটনায় কোনো অনুমাননির্ভর খবর প্রকাশ না করার জন্য সাংবাদিকদের কাছে অনুরোধ জানায় নোয়াব। বিজ্ঞপ্তি।