অনুমাননির্ভর খবর প্রকাশ না করার আহ্বান নোয়াবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত এবং খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। গতকাল মঙ্গলবার নোয়াবের বৈঠকে এ দাবি জানানো হয়। একই সঙ্গে এ ঘটনার খবর প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকতার নীতিনৈতিকতা মেনে চলতে সংবাদপত্র, টেলিভিশন চ্যানেলসহ অন্যান্য গণমাধ্যমের সম্পাদক ও সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। কোনো গুজব বা অনুমাননির্ভর খবর প্রকাশ না করার অনুরোধ জানায় নোয়াব।