অনুমোদন পেল তিনটি এনআরবি ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শর্ত সাপেক্ষে কেবল প্রবাসী বাংলাদেশিদের তিনটি এনআরবি ব্যাংকের লাইসেন্সের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।অনুমোদন পাওয়া ব্যাংক তিনটির মধ্যে যুক্তরাজ্যের প্রবাসীদের মধ্য থেকে মূল উদ্যোক্তা হিসেবে ইকবাল আহমেদের একটি ব্যাংক রয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রবাসীদের মধ্য থেকে মূল উদ্যোক্তা হিসেবে ফরাসত আলী ও নিজাম চৌধুরীর আরও দুটি এনআরবি ব্যাংক রয়েছে।তবে দেশের বেসরকারি খাতে নতুন ব্যাংক প্রতিষ্ঠার আবেদনগুলো নিয়ে আজকের পর্ষদ সভায় কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।