অনুমোদনহীন ক্লিনিক ডায়াগনস্টিকের ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অনুমোদনহীন ডেন্টাল ক্লিনিক, ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টার।সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, পাবনার নয়টি উপজেলায় অনুমোদনহীন ৫০টি ডেন্টাল ক্লিনিক, আটটি ফার্মেসি, পাঁচটি ডায়াগনস্টিক সেন্টার ও দুটি ক্লিনিক দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এসব প্রতিষ্ঠান অনুমোদনের আবেদনও করেনি। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে ২২ নভেম্বর পাবনা সিভিল সার্জন এগুলো বন্ধের নির্দেশ দিয়েছে।নাম প্রকাশ না করার শর্তে সিভিল সার্জন কার্যালয়ের এক কর্মকর্তা জানান, অনুমোদনহীন এসব প্রতিষ্ঠানের একটি তালিকা জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়েছে। কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না।অনুমোদনহীন কয়েকটি ক্লিনিকের মালিক জানান, বর্তমান প্রতিযোগিতার বাজারে যন্ত্রপাতি, লোকবল ছাড়া ব্যবসা হয় না। তাঁদেরও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লোকবল আছে। কিন্তু সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো চাঁদা তোলার জন্যই তাদের অনুমোদন দেওয়া হচ্ছে না।পাবনার পুলিশ সুপার জামিল আহম্মেদ বলেন, তিনি পাবনায় নতুন এসেছেন। বিষয়টি তাঁর জানা নেই। তবে তিনি অবশ্যই খবর নিয়ে এসব প্রতিষ্ঠান বন্ধের পদক্ষেপ নেবেন।