প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, অনুমোদন পাওয়ার আগে বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনো ধরনের বিজ্ঞাপন দিতে পারবে না। একই সঙ্গে পাঠদান না করিয়ে শিক্ষার্থীদের কোনো সনদও দিতে পারবে না। এসব বিধান রেখেই জাতীয় সংসদে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল-২০১০ পাস করা হয়েছে। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অনিয়ম রোধ করা হবে। তিনি বলেন, ‘এ আইন প্রণয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের মতামত মূল্যায়ন করা হয়েছে। আশা করি, এ বিষয়ে আমরা তাঁদের সহায়তাও পাব।’বর্তমানে দেশে ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।