অনুশীলন করলেই বেশিনম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকাগণিত বিষয়ে ‘যথাযথ’ অনুশীলনই গণিতে পূর্ণ নম্বর পাওয়ার পূর্বশর্ত। যে প্রশ্নের উত্তর সবচেয়ে ভালো জানা আছে, সেটিই সর্বপ্রথম শুরু করবে। মনে রাখতে হবে, প্রথমেই বেশি নম্বর পাওয়ার চিন্তা না করে উত্তরপত্রে প্রথমে পাস নম্বর ওঠানোর চিন্তা করে উত্তর লিখবে।  সময়ের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। পরীক্ষার আগেই সময় বণ্টন করে নেবে, যাতে উত্তরপত্রে উত্তর শেষ করার পর রিভিশনের জন্য অন্তত ১০ মিনিট সময় থাকে। উত্তরে ‘একক’ না লিখলে বা ভুল লিখলে অথবা ‘আসন্ন’ উত্তরে ‘প্রায়’ বা ‘আসন্ন’ না লিখলে ১ নম্বর কাটা যাবে। উত্তর নির্ভুল, কিন্তু সমাধানের যেকোনো স্তরে ভুল থাকলে কোনো নম্বর পাবে না। সমাধানের স্তরগুলো নির্ভুল, কিন্তু পৃথকভাবে লিখিত উত্তরে ভুল থাকলে ১ নম্বর কাটা যাবে। আলাদাভাবে উত্তর না লিখলেও কোনো নম্বর কাটা যাবে না। বিকল্প বা অতিরিক্ত প্রশ্নের উত্তর দিলে প্রথম উত্তরটি গ্রহণযোগ্য হবে এবং শেষেরটি অতিরিক্ত হিসেবে গণ্য হবে। অতিরিক্ত উত্তরের জন্য কোনো নম্বর পাবে না। যথাস্থানে সমান ‘=’ বা, ‘বা’, ‘অথবা’ না লিখলে বা ভুল লিখলে ১ নম্বর কাটা যাবে। গণিতের সমস্যা সমাধানের ক্ষেত্রে কোনো বিতর্কিত নিয়মে না করে গতানুগতিক নিয়মে সমাধান করাই ভালো। সমাধানের স্তরে প্রয়োজনীয় কারণ উল্লেখ করবে। জ্যামিতিক চিত্র পেনসিল দিয়ে আঁকবে। জ্যামিতিতে চিত্র ছাড়া বা ভুল চিত্রের সাহায্যে বর্ণনা বা প্রমাণ লিখলে অথবা বর্ণনা বা প্রমাণের সঙ্গে চিত্রের কোনো মিল না থাকলে কোনো নম্বর পাবে না।  উপপাদ্যের বিশেষ নির্বচনের পর চিত্র দিলে কোনো নম্বর পাবে না, কিন্তু সম্পাদ্যের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়।  সম্পাদ্যে বা উপপাদ্যে সাধারণ নির্বচন না লিখলেও কোনো নম্বর কাটা যাবে না। যেকোনো যুক্তিসংগত জ্যামিতিক প্রমাণ গ্রহণযোগ্য হবে এবং পূর্ণ নম্বর পাবে। সম্পাদ্যের চিত্র অঙ্কন না করলে বা ভুল করলে অথবা অঙ্কনের প্রয়োজনীয় চিহ্ন না থাকলে শুধু লেখার জন্য কোনো নম্বর পাবে না। কিন্তু যথাযথ অঙ্কনের চিহ্নসহ চিত্র অঙ্কন করে বর্ণনা না লিখলেও শুধু অঙ্কনের জন্য নির্ধারিত নম্বর পাবে।  যেসব জ্যামিতির প্রমাণে একাধিক চিত্র আছে, সেখানে একাধিক চিত্রই দিতে হবে, অন্যথায় নম্বর কাটা যাবে। গ্রাফ (লেখচিত্রের) অঙ্কের সমাধান করার সময় চিত্র গ্রাফ পেপারে আঁকবে এবং বর্ণনা খাতায় লিখে তার পাশে গ্রাফ পেপারটি লাগিয়ে দেবে। জ্যামিতির উপপাদ্যে বিকৃত চিত্রাঙ্কন করলে কোনো নম্বর পাবে না। চিত্র চোখের দৃষ্টিতে শুদ্ধ হলেই হবে। পরীক্ষার জন্য দেওয়া উত্তরপত্র ছাড়া প্রশ্নপত্রে কোনো কিছু লিখবে না। কোনো প্রশ্নের উত্তর কাটাকাটি বা ঘষামাজা করবে না। ভুল হলে প্রয়োজনে সম্পূর্ণ কেটে আবার লিখবে।  উত্তরপত্র জমা দেওয়ার আগে প্রশ্নের সঙ্গে নম্বর ও সংখ্যাগুলো মিলিয়ে নেবে এবং ভালোভাবে রিভিশন দেবে।