প্রভাষক, গণিত বিভাগ, নটর ডেম কলেজ, ঢাকাগণিতে ভালো নম্বর পেতে হলে একজন শিক্ষার্থীকে যুক্তিপূর্ণ ধারাবাহিক ধাপ অতিক্রম করতে হয়। বিভিন্ন সূত্র স্মৃতিতে সংরক্ষণের চেষ্টা করো। সূত্রের প্রতিপাদন এবং সমস্যা সমাধানে সেগুলোর প্রয়োগ এ ব্যাপারে ইতিবাচক ভূমিকা রাখবে। তোমরা হয়তো লক্ষ করেছ, গণিতের কিছু কিছু অধ্যায় পরস্পর সম্পর্কযুক্ত। রিভিশনের সময় এই অধ্যায়গুলো একসঙ্গে চর্চা করবে। যেমন জটিল সংখ্যা-বাস্তব সংখ্যা-বহুবাদী, বিন্যাস-সমাবেশ-দ্বিপদী ইত্যাদি। বিচ্ছিন্ন গণিতের অধ্যায়গুলো অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন। এই অংশে কোনো দুর্বলতা থাকলে এখনো তা থেকে মুক্তির উপায় আছে। প্রয়োজনে সহপাঠী বা শিক্ষকের পরামর্শ নাও। ত্রিকোণমিতি অংশটি সূত্রনির্ভর। মুখস্থ করার চেষ্টা করলে পরীক্ষার হলে স্মৃতি তোমার সঙ্গে প্রতারণা করবে এবং তুমি অসহায় বোধ করবে। ক্যালকুলাস এবং ত্রিকোণমিতি অংশের উত্তর করতে সময় কম লাগে। এই অংশের জন্য প্রচুর কাজ করো যেন দ্রুত এই অংশের উত্তর দিয়ে সময় বাঁচাতে পার। না বুঝে কোনো কিছু মুখস্থ করার চেষ্টা কোরো না। বিষয়বস্তুর গভীরে যাওয়ার চেষ্টা করো। যা লিখছ তা যুক্তিসংগত কি না ভাবো। পরীক্ষার খাতাটি পরিচ্ছন্ন রাখার চেষ্টা করো।