অনুশীলন করো বেশি বেশি, সহজ হবে উত্তর করা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয়, ঢাকা।প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী , শুভেচ্ছা নিয়ো। তোমরা সবাই মনোযোগ সহকারে ভালো ফলাফলের প্রত্যাশায় লেখাপড়া করছ। গণিত বিষয় নিয়ে আলোচনা করব। গণিত তোমাদের অনেকের কাছে কঠিন মনে হয়। আসলে গণিত সঠিকভাবে চর্চা করলে তোমাদের কাছে বিষয়টি অনেক সহজ মনে হবে। তাই গণিতে ভালো ফলের জন্য পরীক্ষার পূর্বপ্রস্তুতি এবং পরীক্ষার হলে করণীয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা দরকার।পূর্বপ্রস্তুতি: গণিতে ভালো ফলের জন্য অনুশীলনের কোনো বিকল্প নেই। তাই মনোযোগ দিয়ে সিলেবাস, সিলেবাসের প্রশ্নের ধরন ও মানবণ্টনকে অনুসরণ করে প্রতিদিন একটি করে অংশ এমনভাবে চর্চা করতে হবে, যেন ওই অংশের ধারণা পরিষ্কার হয়। বেশি গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বাছাই করে সেগুলো আগে আয়ত্তে আনবে এবং কম গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সম্পর্কে মোটামুটি ধারণা রাখবে। মনে রাখবে, গণিতে সামান্য ভুলের জন্যও সম্পূর্ণ নম্বর কাটা যায়, তাই অন্য বিষয়ের চেয়ে গণিতে বেশি সময় দিতে হবে। বীজগণিতীয় সূত্রগুলো ভালোভাবে মনে রাখবে মুখস্থ করে এবং প্রয়োগের কৌশল শিখবে। উৎপাদকে বিশ্লেষণ ভালোভাবে শিখবে, কারণ এর মাধ্যমেই সরল, ল. সা. গু, গ. সা. গু ইত্যাদি অঙ্ক করতে হয়। বীজগণিতে ব্র্যাকেট ও অন্যান্য প্রক্রিয়া চিহ্নে যাতে ভুল না হয়, সেদিকে খেয়াল রাখবে। ভাষাগত ত্রুটি যদি গণিতের অর্থের পরিবর্তন করে, তাহলে সে ক্ষেত্রে নম্বর পাওয়া যাবে না, তাই ভাষার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সরল সমীকরণ গঠন করে পাটিগণিতীয় সমস্যা সমাধানের ক্ষেত্রে অজানা রাশি (চলক) ধরে করবে। সমাধানের ক্ষেত্রে কোনো পদ্ধতি উল্লেখ থাকলে সেই পদ্ধতিতেই করতে হবে। জ্যামিতি কখনো মুখস্থ করবে না। চিত্র সঠিকভাবে আঁকতে শিখবে এবং চিত্র অনুসারে বুঝেশুনে বর্ণনা লিখবে। পরীক্ষার হলে করণীয় বিষয়:১. পরীক্ষার হলে যাওয়ার আগে প্রবেশপত্র, কলম, পেনসিল, রাবার, স্কেল, কম্পাসসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ নিয়েছ কি না, তা দেখে নেবে।২. পরীক্ষা শুরুর অন্তত ১৫-২০ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করবে।৩. পরীক্ষার কক্ষে কোনো সমস্যা হলে দাঁড়িয়ে কর্তব্যরত পরিদর্শককে জানাবে।৪. পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তর লেখা শুরু না করে প্রথমে প্রশ্নপত্রটি ভালো করে পড়ে নেবে এবং যে উত্তরগুলো ভালোভাবে লিখতে পারবে, সেগুলো আগে লিখবে।৫. সময়ের দিকে অবশ্যই খেয়াল রাখবে। এমনভাবে সময় বণ্টন করবে, যাতে উত্তর শেষ করার পরে অন্তত ১০ মিনিট সময় রিভিশনের জন্য থাকে।৬. কোনো উত্তরে কাটাকাটি বা ঘষাঘষি করবে না। প্রয়োজনে সম্পূর্ণ কেটে পুনরায় লিখবে।৭. উত্তরপত্র জমা দেওয়ার আগে প্রশ্নের সঙ্গে নম্বর ও সংখ্যাগুলো মিলিয়ে নেবে।ভালো ফলের জন্য মনে রেখো: ১. উত্তরে একক না লিখলে বা ভুল লিখলে নম্বর কাটা যাবে।২. আসন্ন উত্তরে ‘প্রায়’ কথাটি লিখতে হবে।৩. যথাস্থানে সমান (=) বন্ধনী চিহ্ন না লিখলে বা ভুল লিখলে নম্বর কাটা যাবে।৪. বীজগণিতীয় সমাধান পাটিগণিতীয় নিয়মে করবে না। কিন্তু পাটিগণিতীয় সমাধান বীজগণিতীয় নিয়মে করা যাবে।৫. কোনো বিতর্কিত নিয়মে না করে গতানুগতিক নিয়মে সমাধান করাই ভালো।৬. সমাধানের স্তরে প্রয়োজনীয় কারণ সাইড নোট উল্লেখ করবে।৭. প্রশ্ন নম্বর সঠিকভাবে লিখে উত্তর শুরু করবে।৮. জ্যামিতিতে চিত্র ছাড়া বা ভুল চিত্রের সাহায্যে প্রমাণ লিখলে অথবা বর্ণনা ও প্রমাণের সঙ্গে চিত্রের মিল না থাকলে নম্বর পাবে না।৯. সম্পাদ্যের চিত্র নিখুঁতভাবে আঁকতে হবে। বর্ণনা না লিখলেও শুধু চিত্রের জন্য আংশিক নম্বর বরাদ্দ থাকে।১০. বিশেষ নির্বচন চিত্রের পরে লিখবে। সাধারণ নির্বচন না লিখলেও চলবে। বিশেষ নির্বচন চিত্রের ওপরে লিখলে কোনো নম্বর পাবে না।১১. উপপাদ্যের প্রমাণের সময় পৃষ্ঠা উল্টালে অন্য পৃষ্ঠায় চিত্র আঁকতে হবে। তাই জ্যামিতির উপপাদ্য বা সম্পাদ্যের উত্তর বাঁ পৃষ্ঠা থেকে শুরু করে ডান পৃষ্ঠায় শেষ করবে।১২. জ্যামিতির চিত্র পেনসিল দিয়ে আঁকবে।১৩. গ্রাফের অঙ্ক সমাধান করার সময় চিত্র গ্রাফ পেপারে আঁকবে এবং বর্ণনা খাতায় লিখে এর পাশে গ্রাফ পেপার লাগিয়ে দেবে।