অনুশীলনেই বেশি নম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকাপ্রিয় পরীক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। গণিত অনেকের কাছে কঠিন মনে হয়। গণিত সঠিকভাবে অনুশীলন করলে বিষয়টি অনেক সহজ মনে হবে। দরকারি কথা: গণিতে ভালো ফলের জন্য সিলেবাস, প্রশ্নের ধরন ও মানবণ্টন অনুসরণ করে প্রতিদিন কিছু অংশ অনুশীলন করবে, যেন ওই অংশের ওপর রিভিশন হয়েযায়। বেশি গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বাছাই করে সেগুলো আগে আয়ত্তে আনবে এবং কম গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সম্পর্কে ভালো ধারণা রাখবে। মনে রাখবে, গণিতে সামান্য ভুলের জন্যও নম্বর কাটা যেতে পারে। বীজগণিতের সূত্রগুলোর প্রয়োগকৌশল অবশ্যই নিয়মিত চর্চা করবে। প্রতিদিনই কমপক্ষে দুটি করে জ্যামিতির চিত্র অঙ্কনসহ বিবরণ লিখবে। জ্যামিতি কখনো না বুঝে মুখস্থ করবে না। চিত্র সঠিকভাবে আঁকতে শিখবে এবং জ্যামিতির চিত্র অনুসারে বুঝে বর্ণনা লিখবে। অনুশীলন করলেই গণিতে পূর্ণ নম্বর পাবে। যা মনে রাখবে: উত্তরে একক না লিখলে বা ভুল লিখলে নম্বর কাটা যাবে।  আসন্ন উত্তরে ‘প্রায়’ কথাটি লিখবে।  যথাস্থানে সমান (=) বন্ধনী চিহ্ন না লিখলে বা ভুল লিখলে নম্বর কাটা যাবে। বীজগণিতের সমাধান পাটিগণিতীয় নিয়মে করবে না। কিন্তু পাটিগণিতীয় সমাধান বীজগণিতীয় নিয়মে করা যাবে।  কোনো বিতর্কিত নিয়মে অঙ্ক না করে গতানুগতিক নিয়মে সমাধান করবে। সমাধানের স্তরে প্রয়োজনীয় কারণ, সাইড নোট উল্লেখ করবে।  প্রশ্নের নম্বর সঠিকভাবে লিখে উত্তর শুরু করবে। জ্যামিতিতে চিত্র ছাড়া বা ভুল চিত্রের সাহায্যে প্রমাণ লিখলে অথবা বর্ণনা ও প্রমাণের সঙ্গে চিত্রের মিল না থাকলে নম্বর পাবে না। সম্পাদ্যের চিত্র নিখুঁতভাবে আঁকতে হবে। বর্ণনা না লিখলেও শুধু চিত্রের জন্য আংশিক নম্বর বরাদ্দ থাকে।  বিশেষ নির্বচন চিত্রের পরে লিখবে। সাধারণ নির্বচন না লিখলেও হবে।  বিশেষ নির্বচন চিত্রের ওপরে লিখলে বা বিশেষ নির্বচন ভুল হলে নম্বর পাবে না।  জ্যামিতির চিত্র পেনসিল দিয়ে আঁকবে। গ্রাফের অঙ্ক সমাধান করার সময় চিত্র গ্রাফ পেপারে আঁকবে এবং বর্ণনা খাতায় লিখে এর পাশে গ্রাফ পেপার লাগবে।