স্পেলিং বি অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে চ্যানেল আইতে। স্কুল পর্যায়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ইংরেজি বানান নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উপস্থাপনা করছেন মুনমুন। কথা হলো তাঁর সঙ্গে। জানালেন, পরীক্ষা নিয়ে একটু ব্যস্ত তিনি।কীসের পরীক্ষা?এমবিএ পড়ছি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। আজ (মঙ্গলবার) রাতে পরীক্ষা আছে।‘স্পেলিং বি’র কী খবর?এখন কোয়ার্টার ফাইনাল রাউন্ড চলছে। প্রাথমিক পর্যায়ে সারা দেশ থেকে প্রায় এক লাখ ছেলেমেয়ে অংশ নেয়। এরপর এক হাজার ৪০০ জনকে নির্বাচন করা হয় বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য। সেখান থেকে ৭২ জনকে নিয়ে শুরু হয়েছে কোয়ার্টার ফাইনাল রাউন্ড। সেমিফাইনাল রাউন্ডে সুযোগ পাবে ২৪ জন। আর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে সুযোগ পাবে ছয়জন। আশা করছি জুন মাসের মাঝামাঝি গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।ইংরেজি বানানের প্রতিযোগিতা। ইংরেজি মাধ্যমের ছেলেমেয়েরা বেশি সুযোগ পাচ্ছে?এটা কিন্তু আমাদের সবাইকে অবাক করেছে। ইংরেজি মাধ্যমের পাশাপাশি বাংলা মাধ্যমের অনেক ছেলেমেয়ে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং তারা ভালো করছে। আর এটি তো আন্তর্জাতিক মানের একটি প্রতিযোগিতা। এখানে অংশ নেওয়ার জন্য সবাই যে প্রস্তুতি নিয়েছে, এটা তাদের দারুণ কাজে লাগবে। পাশাপাশি নিজেদের মধ্যে আত্মবিশ্বাস ও নেতৃত্ব দেওয়ার মানসিকতা তৈরি হচ্ছে। আরেকটা ব্যাপার খেয়াল করেছি—অল্প দিনেই ওদের সবার মধ্যে দারুণ বন্ধুত্ব হয়েছে। নিজেদের স্কুলের গল্প করছে, পড়াশোনার পদ্ধতি নিয়ে কথা বলছে।অনুষ্ঠানটি দেখে দর্শক কতটা উপকৃত হবে?আমি বলব, অনুষ্ঠানটি থেকে সবার অনেক উপকার হবে। বিশেষ করে ছাত্রছাত্রীদের তো বটেই। আর ইংরেজি ভুল বানানের এখন ছড়াছড়ি। রাস্তার পাশে তাকালেই দেখবেন, ভুল বানানের নানা ধরনের শব্দ বুঝে কিংবা না বুঝে ব্যবহার করা হচ্ছে। লেখার সময়ও আমরা অনেকেই ভুল বানান ব্যবহার করি। আশা করছি, এর পর থেকে ইংরেজির শুদ্ধ বানান লেখার ব্যাপারে সবার মধ্যে সচেতনতা তৈরি হবে।