অনুষ্ঠানের জন্য নতুন গান তৈরি করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভিতে আজ রাতে দেখানো হবে স্টুডিও থেকে সরাসরি গানের অনুষ্ঠান বসুধা তোমার জন্য আমার এ গান। আজকের শিল্পী মিলন মাহমুদ। কথা হলো তাঁর সঙ্গে। কী করছেন?আরটিভির বসুধা তোমার জন্য আমার এ গান অনুষ্ঠানের জন্য মহড়া করছি। আজকের অনুষ্ঠানে কোন গানগুলো করবেন?নতুন একটি গান তৈরি করেছি। দেশের গান, শিরোনাম ‘মাতৃভূমি’। দেশের নানা বিষয় আমাকে প্রায়ই ভাবায়। এই ভাবনার জায়গা থেকে গানটি আমি নিজেই লিখেছি, সুর করেছি। এ ছাড়া আমার অন্য অ্যালবামগুলো থেকেও গান থাকবে। লোক ধাঁচের গান নিয়ে ‘মন যমুনা’ অ্যালবামটি করেছেন। কেমন প্রতিক্রিয়া পেলেন?লোক ধারার গান নিয়ে এটাই আমার প্রথম অ্যালবাম। পাশাপাশি এবারই প্রথম সংগীত পরিচালনা করেছি। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যতটুকু জানতে পেরেছি, সবাই নাকি অ্যালবামটি ভালোভাবেই নিয়েছে। ঈদে প্রকাশিত বিভিন্ন অ্যালবাম নিয়ে নানা কথা শুনেছি। সেদিক থেকে মন যমুনা অ্যালবামটির প্রশংসাই বেশি শুনেছি। হঠাৎ লোকগানের সঙ্গে সম্পৃক্ত হলেন কেন?গ্রামীণ পটভূমিটা আমাকে সব সময়ই আকর্ষণ করে। তা ছাড়া ছোটবেলা থেকেই লোকগানের প্রতি একটা দুর্বলতা কাজ করত। এরপর বলতে পারেন, নতুন একটা কিছু করার ভাবনা থেকে লোকগানের সঙ্গে জড়িয়ে পড়েছি। প্লেব্যাকের কাজ কেমন চলছে?এরই মধ্যে আমি এই তো প্রেম, নমুনা, জাগো, পাইরেটস অব দ্য জাংক ব্লাড এবং কুসুমপুরের গল্প ছবিতে প্লেব্যাক করেছি। প্লেব্যাক করার ক্ষেত্রে আমি অনেক কিছু খেয়াল করি। তাই খুব ভালো মানের গান পেলে তবেই রাজি হই। নতুন কী কাজ করছেন?এখন আমি সীমা এবং পুজন দাস নামের দুজন নতুন শিল্পীর অ্যালবামের সুর এবং সংগীত পরিচালনার কাজ নিয়ে ব্যস্ত আছি। এর মধ্যে সীমার পুরো অ্যালবাম এবং পুজনের অ্যালবামের দুটি গান করছি। তা ছাড়া নিজের নতুন এককের কাজও টুকটাক এগিয়ে নিচ্ছি।