অনুষ্ঠানের নাম চিরকালের রবীন্দ্রনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সন্ধ্যা ছয়টা ৩০ মিনিটে জাতীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হবে রবীন্দ্রসংগীতের শিল্পীদের নিয়ে তৈরি সংগঠন উত্তরায়ণের অভিষেক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে সংগঠনের প্রধান ব্যক্তি লিলি ইসলাম গান করবেন তাঁর শিক্ষার্থীদের নিয়ে। এ ছাড়া সংগঠনের অন্য শিল্পীরাও রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন। আর অনুষ্ঠানে যন্ত্রশিল্পী হিসেবে উপস্থিত থাকবেন ওপার বাংলার খ্যাতিমান যন্ত্রশিল্পীরা। আজকের অনুষ্ঠান নিয়েই কথা হলো লিলি ইসলামের সঙ্গে।আজকের অনুষ্ঠান নিয়ে কিছু বলুন।আমাদের আজকের অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে চিরকালের রবীন্দ্রনাথ। এখানে আমাদের সংগঠনের আমরা যারা আছি, তারা রবীন্দ্রসংগীত পরিবেশন করব। কিছু ভালো গান পরিবেশন করব। রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো বিশেষ সময়কে কি আপনারা তুলে ধরবেন আজকের অনুষ্ঠানে?এখানে আমরা কবিগুরুর শেষ ৬১ বছরের যে সৃষ্টি, সেই সৃষ্টির সঙ্গে মিল রেখে গান করব। এই সময়টাতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাবনা ছিল, সেই ভাবনার সঙ্গে মিল রেখেই আমরা আমাদের পরিবেশনা তুলে ধরব। ওপার বাংলা থেকে যন্ত্রশিল্পীদের নিয়ে এসেছেন। এটা কি দুই বাংলার শিল্পীদের নিয়ে অনুষ্ঠান?আসলে এখানে আমরা একধরনের সম্মিলন গড়ে তুলছি। আজকের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন আমাদের দেশের শিল্পীরা। আর যন্ত্রী হিসেবে থাকছেন ওপার বাংলার শিল্পীরা। এর মাধ্যমে আমাদের যে একাত্মতা, তা আমরা প্রকাশ করছি। আপনারা তো একটি নতুন সংগঠন গড়লেন। কী কাজ করবেন আপনারা?আসলে আজ আমাদের সংগঠনের অভিষেক অনুষ্ঠান। এ অনুষ্ঠানের মধ্য দিয়েই আমাদের যাত্রা হচ্ছে। আমরা উত্তরায়ণ সংগঠন করেছি বেশ কিছু পরিকল্পনা নিয়ে। যেমন আমরা শুধু ঢাকা শহরকেন্দ্রিক অনুষ্ঠান করতে চাই না। শহর থেকে দূরে অনেক দূরের মানুষের কাছে যেতে চাই। তাদের গান শোনাতে চাই, গান শেখাতে চাই। রবীন্দ্রসংগীতকে ছড়িয়ে দিতে চাই। আমরা মনে করি, মানুষ যত সংস্কৃতির কাছাকাছি থাকবে, ততই সে বিকশিত হবে এবং তখন আর মন্দ কাজে কেউ জড়াতে চাইবে না। বিনোদন প্রতিবেদক