অনুসন্ধান কমিটি সাজানো নাটক: মওদুদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলেছেন, অনুসন্ধান কমিটি সরকারের সাজানো নাটক। তিনি বলেন, এই কমিটির দুজন সদস্য আওয়ামী লীগের। অনুসন্ধান কমিটিকে অবৈধ ও অসাংবিধানিক বলে মন্তব্য করেন তিনি। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক মানববন্ধনে মওদুদ আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, অনুসন্ধান কমিটির পরামর্শে নির্বাচন কমিশন গঠন করা হলে বিএনপি তা মেনে নেবে না। বিএনপি নেতা মওদুদ আরও বলেন, বিএনপি কোন দলের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে অংশ নেবে না। ইউএনবি।