অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ পাঠালেন প্রধান বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টে বিচারে বিলম্ব এবং হয়রানি ও দুর্নীতির কারণ অনুসন্ধানে গঠিত কমিটির কাছে একটি অভিযোগ তদন্তের জন্য পাঠিয়েছেন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। আজ বুধবার তিনি সুপ্রিম কোর্টের গঠিত এ কমিটির চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহার কাছে অভিযোগটি পাঠান।সূত্র জানায়, অভিযোগে গত ৭ নভেম্বর আপিলকারীর আপিল মঞ্জুর হওয়ার পরও কেন তাঁদের হয়রানি করা হয়েছে এবং এ ঘটনায় দুর্নীতির কোনো উপাদান আছে কি না, তা অনুসন্ধান করতে অনুরোধ করা হয়েছে।২৩ জানুয়ারি প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে বিচারে বিলম্বসহ মামলাভুক্ত মানুষের হয়রানি ও দুর্নীতির কারণ অনুসন্ধানে পাঁচ বিচারপতির সমন্বয়ে ওই কমিটি গঠন করেন। কমিটি গঠনের তিন দিনের মাথায় প্রথম অভিযোগটি পাঠানো হলো।