অনূর্ধ্ব-১৮ খুলনা বিভাগীয় ক্রিকেট স্কিল প্রোগ্রাম সম্পন্ন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির গেইম ডেভেলপমেন্টের আয়োজনে এবং খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সম্পন্ন হয়েছে অনূর্ধ্ব-১৮ খুলনা বিভাগীয় ক্রিকেট স্কিল প্রোগ্রাম। এই প্রেগ্রামে খুলনা বিভাগের মোট ২০ জন ক্রিকেটার অংশ নেয়। প্রোগ্রাম শেষে ২০ জনের মধ্য থেকে ১৪ জনকে নিয়ে খুলনা বিভাগীয় দল গঠন করা হয়েছে। বাকি ছয়জনকে অতিরিক্ত তালিকায় রাখা হয়েছে।দলের ম্যানেজার (ব্যবস্থাপক) হয়েছেন আল আমিন কবির চৌধুরী। বিসিবির বিভাগীয় প্রশিক্ষক শেখ সালাউদ্দিন প্রধান কোচ এবং মনোয়ার আলী মনু সহকারী কোচ মনোনীত হয়েছেন। এর আগে গত ২৫ নভেম্বর খুলনা স্টেডিয়ামে ১২ দিনব্যাপী এই প্রোগ্রাম উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের প্যানেল মেয়র খুলনা বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এবং স্পোর্টস কমিটির আহ্বায়ক আজমল আহমেদ। নির্বাচিত খুলনা বিভাগীয় অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের সদস্যরা হলো: সাদমান কবির (অধিনায়ক), ফয়সাল আহমেদ (সহ-অধিনায়ক), হাসানুজ্জামান, মেহেদী হাসান, তাসনিম হাসান, মো. মামুন, নির্জন ভদ্র, সুব্রত শেখর, নওরোজ ইকবাল, তাজিনুজ্জামান, কামরান ফরহাদ, আসাদুর রহমান, মুসফিকুর রহমান ও রিয়াজুল কবির। অতিরিক্ত খেলোয়াড়েরা হলো: মারুফুল কবির, দীপ জ্যোতি মল্লিক, রাসেল রানা, তানজিম কায়সার ও মো. সুমন।খুলনা উপ-আঞ্চলিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভাখুলনা বিভাগীয় স্কুল-মাদ্রাসা উপ-আঞ্চলিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় উপপরিচালক টি এম জাকির হোসেনের সভাপতিত্বে বিভাগীয় উপপরিচালকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সভায় খুলনা জেলা শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ ১০ জেলার শিক্ষা কর্মকর্তা উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মালেকা বেগম, করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা নাজ, খুলনা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমরান আলী, খুলনা গভ. ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম গোলাম আযম, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আবু সাদিক, ক্রীড়া সংগঠক মহিউদ্দিন গোরা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান প্রমুখ। সভায় খেলার তারিখ ও ভ্যেনু নির্ধারণ করা হয়। এ ছাড়া খেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাজেট ঘোষণা এবং একাধিক উপকমিটি গঠন করা হয়।বিজয় দিবস উপলক্ষে আটদলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টমহান বিজয় দিবস উপলক্ষে খুলনার ফুলতলা উপজেলার এজিএম যুব সংঘ উপজেলার আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজন করেছে আটদলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। গত ৩ ডিসেম্বর শুক্রবার উদ্বোধনী খেলায় শুভ সূচনা করে রায়েরমহল একাডেমী। আকর্ষণীয় এই খেলায় রায়েরমহল একাডেমী টাইব্রেকারে ৩-২ গোলে তেলীগাতি যুব সংঘকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের মিজু ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। খেলা পরিচালনা করেন সোহরাব হোসেন।এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন আটরা গিলাতলা ইউনিয়নের চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন। এজিএম যুব সংঘের সভাপতি গাজী সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।