অনেক কাজে ব্যস্ত হূতিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউড তারকা হূতিক রোশন এখন একসঙ্গে অনেক কাজে ব্যস্ত। একদিকে তিনি যেমন মুক্তির মিছিলে থাকা অগ্নিপথ ছবির প্রচারণা চালাচ্ছেন, তেমনি বাবা রাকেশ রোশনের কৃষ ২ ছবির চরিত্রে খাপ খাওয়ানোর জন্য শরীরটাকে সুগঠিত করে তুলছেন। এ ব্যাপারে গত মঙ্গলবার হূতিক বলেন, ‘শরীরটাকে যতটুকু সম্ভব ঠিক করে নিচ্ছি। কারণ ২৯ জানুয়ারি থেকে টানা ৮০ দিন চলবে ছবির কাজ। এ সময় একের পর এক বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হবে। কাজেই শরীরটাকে এর মধ্যে যতটুকু সুগঠিত করা যায়, ততই ভালো।’ কৃষ ছবিটি মুক্তি পায় ২০০৬ সালে। আইএএনএস।